কারিনার সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের তারকারা কেবল ছবিতেই নাচেন না, নাচেন পার্টি কিংবা বিয়ের আসরেও। এমনটাই হয়ে আসছে যুগ যুগ ধরে। সেই অভিজ্ঞতা আছে কারিনা কাপুরেরও। তবে ব্যক্তিগতভাবে বিভিন্ন পার্টির আয়োজকেরা এখন কারিনাকে দেখে বলতেই পারেন, ‘তুমি আর নেই সেই তুমি!’ কারণ, পতৌদি নবাব পরিবারের বউ সাফ জানিয়ে দিয়েছেন, এসব পার্টি কিংবা আসরে আর নাচবেন না তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সোজা ‘না’ বলে দিয়েছেন এই তারকা। সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করলেন কারিনা নিজেই; বললেন, ‘আমার পরিবার সবার কাছে অনেক সম্মানিত। আমি কখনোই চাই না তাদের লজ্জায় ফেলতে। ঠিক করেছি, এখন থেকে বড় কোনো অনুষ্ঠান ছাড়া পার্টি কিংবা বিয়েতে আর নাচব না।’ জি নিউজ ব্যুরো।