কারিনার সিদ্ধান্তহীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

শুদ্ধি নিয়ে দ্বিধার দোলাচলে দুলছেন। শেষ পর্যন্ত ছবিটা করবেন কি না, ঠিক করতে পারছেন না কারিনা কাপুর। করন জোহরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন করন মালহোত্রা। প্রধান চরিত্রে অভিনয় করবেন হূতিক রোশন। কারিনারও অভিনয় করার কথা। তবে ছবির সবকিছু ঢিমেতালে চলায় কারিনা শেষ পর্যন্ত বের হয়েও আসতে পারেন।
হূতিকের অসুস্থতার কারণে ছবিটির কাজ থেমে যায়। কারিনা বলেন, ‘ছবিটা করব কি না, তা নিয়ে ভাবছি। ওই সময় কেমন লাগছে সেটার ওপর এটি নির্ভর করছে। ছবিটার কাজ কোন অবস্থায় আছে সেটাও জানি না। দেড় বছর তো হয়ে গেল সব থেমে আছে।’ আইএএনএস।