কারিনার সৌন্দর্য-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

আমি অমুক ক্রিম মাখি। অমুক ক্রিমই আমার সৌন্দর্যের গোপন রহস্য—এসব কথা বলে কারিনা কাপুর যদি কখনো টিভি পর্দায় হাজির হন, ভুলেও তাঁর কথা বিশ্বাস করবেন না। কারণ, বলিউড অভিনেত্রী নিজ মুখেই স্বীকার করলেন, রূপচর্চায় সুনির্দিষ্ট কোনো কিছু তিনি ব্যবহার করেন না। তবে একটা বিষয় ঠিক করা আছে—কোনো ধরনের রাসায়নিক কিছু ব্যবহার করা থেকে তিনি বিরত থাকেন।
কারিনা বলেন, ‘সুনির্দিষ্ট কিছু আমি ব্যবহার করি না। তবে ত্বকের আর্দ্রতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার ত্বক শুষ্ক। ত্বকে আমি কোনো রাসায়নিক কিছু ব্যবহার করি না। নিজেকে ফিট রাখতে আমি পিলাটেস (একধরনের ব্যায়াম) করি।’ পিটিআই।