কারিনার স্বামীর নাম সাজিদ আলী খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের বহুল আলোচিত তারকাযুগল সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ের নিবন্ধন হয়েছে গত ১৬ অক্টোবর। মজার বিষয় হলো, গত মাসে বান্দ্রার একটি আদালতে দাখিল করা বিয়ের আবেদনপত্রে সাইফের নাম উল্লেখ করা হয়েছে সাজিদ আলী খান। কাজেই কাগজে-কলমে কারিনার স্বামীর নাম সাজিদ আলী খান।বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খানের জন্ম ১৯৭০ সালের ১৬ আগস্ট। জন্মের সময় তাঁর নাম রাখা হয়েছিল সাজিদ আলী খান। এটাই তাঁর আসল নাম। কিন্তু সবার কাছে তিনি সাইফ আলী খান নামেই পরিচিত। এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।এদিকে, সাইফ-কারিনার বিয়ের পর্ব শেষ হওয়ার পর এবার তাঁদের ‘মধুচন্দ্রিমা’ নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সবার মধ্যে। এ যুগল কবে ও কোথায় মধুচন্দ্রিমায় যাচ্ছেন, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। জানা গেছে, কাজের ব্যস্ততার কারণে খুব শিগগির মধুচন্দ্রিমার পর্ব সারতে পারছেন না সাইফ-কারিনা।২৭ অক্টোবর পিপলস চয়েজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিয়ের পর প্রথমবারের মতো মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন সাইফ-কারিনা। এ জন্য মহড়া শুরু করতে হবে তাঁদের। কাজেই বিয়ের আনুষ্ঠানিকতার পাট চুকিয়ে এক দিনের বেশি বিশ্রামের সুযোগ তাঁরা পাচ্ছেন না।অনুষ্ঠানে ‘হালকাত জাওয়ানি’সহ আরও কয়েকটি গানের সঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন কারিনা। আর সাইফ নাচবেন ‘তুম হি হো’সহ ‘ককটেল’ ছবির অন্যান্য গানের সঙ্গে। শুরুতে আলাদাভাবে মঞ্চে উঠলেও পরে একটি গানের সঙ্গে দ্বৈত পরিবেশনায় অংশ নেবেন তাঁরা। অনুষ্ঠানটিতে মঞ্চ পরিবেশনায় আরও অংশ নেবেন প্রিয়াংকা চোপড়া, মাধুরী দীক্ষিত, সনু নিগম প্রমুখ।এদিকে সাইফিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খুব শিগগির মধুচন্দ্রিমায় যেতে না পারলেও এ বছরের মধ্যেই এ পর্বটা সারতে চান সাইফ-কারিনা। সবকিছু ঠিক থাকলে এই ডিসেম্বরে মধুচন্দ্রিমা যাপনের জন্য সুইজারল্যান্ডে যাবেন তাঁরা।