কারিনার ৮ মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা কাপুরের সময়ের দাম কত? ৮ মিনিটের নাচে তিনি পেয়েছেন প্রায় দেড় কোটি রুপি; তাও আবার সরকারি অনুষ্ঠানে। কারিনা কাপুরের নাচ দেখতে ছত্তিশগড় সরকার গুনেছে এক কোটি ৪০ লাখ ৭০ হাজার রুপি! গত মাসে এই রাজ্যের বর্ষপূর্তির অনুষ্ঠানে নাচার জন্য এ অর্থ দেওয়া হয় কারিনাকে। নভেম্বরের প্রথম সপ্তাহজুড়ে ছিল এই আয়োজন। রাজ্যের বিভিন্ন জেলায় এভাবে উদ্যাপন করা হয় বর্ষপূর্তি উৎসব। কারিনা নেচেছিলেন নয়া রাইপুরে।এই বর্ষপূর্তি অনুষ্ঠানে অন্য শিল্পীরাও পেয়েছেন মোটা অঙ্কের সম্মানী। যেমন, সোনু নিগমকে দেওয়া হয়েছে ৩৬ লাখ রুপি, সুনিধি চৌহানকে ৩২ লাখ আর হিমেশ রেশামিয়াকে ২৪ লাখ রুপি। সম্প্রতি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে। মিড-ডে।