কারিনার ‘খান’প্রীতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের খানদানি ‘কাপুর’ বংশের অভিনেত্রী কারিনা কাপুর এখন খানজ্বরে ভুগছেন। গত বছর থ্রি ইডিয়টস ছবিতে আমির খানের বিপরীতে কাজ করে তিনি চূড়ান্ত সাফল্য পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এখন কারিনার হাতে যে ছবিগুলো আছে, এগুলোর নায়ক ‘খান’। শাহরুখ খানের সঙ্গে আর এ ওয়ান, সাইফ আলী খানের সঙ্গে এজেন্ট বিনোদ, সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর ছবি বডিগার্ড-এ সালমান খানের সঙ্গে, করণ জোহরের ছবি শর্ট টার্ম শাদিতে ইমরান খানের সঙ্গে কাজ করছেন কারিনা। এমনকি মধুর ভান্ডারকরের হিরোইন ছবিতে সাইফ আলী খান, সালমান খান, সোহেল খান, আরবাজ খান, ফারদিন খানকে নেওয়ার পরামর্শ দিয়েছেন কারিনা। এর আগে শাহরুখ, সালমান, ফারদিন কিংবা সাইফ—কোনো খানের সঙ্গেই কারিনার পর্দা জুটি সফল হয়নি। তবে এসব রেকর্ড নিয়ে অবশ্য কারিনার কোনো মাথাব্যথা নেই। ওয়েবসাইট।