কারিনার ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুর ভান্ডারকারের হিরোইন সাফ সাফ জানিয়ে দিলেন, ‘না!’ কেন না? হিরোইন ছবির নায়িকা কারিনা কাপুরের জবাব, সাঁতারের পোশাক তাঁর জন্য অপয়া হতে পারে। ভান্ডারকারের এই ছবির টাইটেল ট্র্যাক ‘ম্যায় হু হিরোইন’-এর শুটিং হবে আগামী সপ্তাহে। অনেক দিন ধরেই আশায় বসতি গেড়েছিলেন ভান্ডারকার—সাঁতারের পোশাক পরে ক্যামেরার সামনে আবির্ভূত হবেন কারিনা। কিন্তু কমবখত ইশক কিংবা তাশান ছবির বেলায় যেমনটা শীতল ছিলেন কারিনা, এবারও তেমনটাই। তাই পোশাক ডিজাইনার মনীষ মালহোত্রা হাত দিয়েছেন হিরোইনের মনের মতো পোশাক বানানোর কাজে। কারিনার বিশ্বাস, হিরোইন তাঁর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটা ছবি। তাই এতে এমন কোনো পোশাক পরা যাবে না, যা তাঁর জন্য অপয়া হয়। মুম্বাই মিরর।