কারিনার 'না'র রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

‘না’ বলা অনেক কঠিন একটা কাজ। তবে এই কাজই নির্দ্বিধায় করেন কারিনা কাপুর। কারিনা জানান, বলিউডে তিনি যতগুলো ছবির প্রস্তাবকে ‘না’ বলেছেন, এমনটা বলেনি আর কেউ। ‘না’ বলে দেওয়া কোনো ছবি শেষ পর্যন্ত সুপারহিট হলেও এ নিয়ে নাকি কোনো আক্ষেপ হয় না তাঁর।
সর্বশেষ সঞ্জয় লীলা বানশালির রাম-লীলাকেও ‘না’ বলেছিলেন। ৩৩ বছর বয়সী কারিনা বলেন, ‘আমি সেই ছবিতেই কাজ করি, যেটাতে আমার আস্থা আছে। ১০ বছর আগেও কোনো ছবি করতে না চাইলে সবার আগে আমিই সেই ছবি ছেড়ে দিয়েছি। আমার মতো আর কোনো নায়িকাই এত ছবি ছেড়ে দেয়নি।’ পিটিআই।