কারিনার ‘হিরোইন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুর ভান্ডারকারের ছবি হিরোইন-এ অভিনয় করছেন কারিনা কাপুর। কারিনা এই ছবিতে তাঁর চরিত্রটাকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ছবিতে এতই মন-প্রাণ ঢেলে কাজ করতে চান যে, ঘোষণাই দিয়ে বসেছেন, এই বছর আর নতুন কোনো ছবির জন্য চুক্তিবদ্ধ হবেন না তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে পুরোনো দিনের তারকাদের ছবি দেখা শুরু করেছেন কারিনা। হিরোইন ছবিতে করা তাঁর চরিত্রটি কারিনা উৎসর্গ করতে চান মধুবালা ও নার্গিসের মতো কিংবদন্তিদের। ওয়েবসাইট।