কারিশমা আসছেন পাঁচ রূপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে তাঁর দেখা নেই ম্যালা দিন। এবার তিনি আসছেন, তাও আবার পাঁচ রূপে! বিক্রম ভাটের নতুন ছবি ডেঞ্জারাস ইশক। সেখানেই পাঁচটি আলাদা চরিত্রে দেখা যাবে কারিশমা কাপুরকে। পাঁচ চরিত্রের সময়কাল ৫০০ বছর পর্যন্ত বিস্তৃত। ছবিতে থাকছে ভারতের পৌরাণিক ও ঐতিহাসিক নানা কাহিনি। কারিশমা অভিনয় শুরু করবেন কৃষ্ণর ভক্ত মীরা বাঈয়ের চরিত্র দিয়ে। শেষ করবেন বর্তমান সময়ের আধুনিক এক নারী রূপে। কারিশমার চরিত্র ও ছবি নিয়ে বিক্রম ভাট বললেন, ‘হ্যাঁ, কারিশমার চরিত্র হবে চারটি ভিন্ন ভিন্ন সময়ের। সঙ্গে থাকবে বর্তমান সময়ের একটি চরিত্র, মানে মোট পাঁচটি চরিত্র। ছবির গল্প শুরু হবে ১৪৯৮ সাল থেকে।’ ওয়েবসাইট।