কারিশমা আসেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের একটি ফ্যাশন হাউসের আমন্ত্রণে গতকাল সোমবার ঢাকায় আসার কথা ছিল কারিশমা কাপুরের। কিন্তু শেষ মুহূর্তে তিনি আসতে পারেননি। কারিশমাকে বাংলাদেশে আনার ব্যাপারটি দেখাশোনা করছে মিরর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভুঁইয়া বললেন, ‘পারিবারিক কারণে কারিশমা আসতে পারেননি। তবে তাঁর সঙ্গে কথাবার্তা সব ঠিক হয়ে আছে। আশা করা যাচ্ছে, ঈদের পর সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশে আসবেন।’