কারিশমার বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা নতুন নয়। কারিনা কাপুর-সাইফ আলী খানের বিয়েতেও দেখা যায়নি কারিশমা কাপুরের স্বামী সঞ্জয় কাপুরকে। কারিশমা ও সঞ্জয় আলাদা থাকছেন অনেক দিন ধরে। এবার বিচ্ছেদটা হতে যাচ্ছে কাগজে-কলমে। কাপুর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাঁরা এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা করছেন। সন্তানদের দেখাশোনার ভার তাঁরা দুজন ভাগ করে নিতে চান। কারণ, সন্তানেরা খুব ছোট। তারা কার কাছে থাকতে চায়, সে সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত হয়নি তারা। কারিশমা আছেন মুম্বাইয়ে আর সঞ্জয় দিল্লিতে। এই অবস্থায় কীভাবে বাচ্চারা দুজনের কাছে থাকতে পারে, তা নিয়ে আলোচনা হচ্ছে। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ২০০৫ সালে প্রথম সন্তান জন্মের পর তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০১০ সালে আবার মিলিত হন। সে বছরই জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান। শোনা যাচ্ছে, দিল্লির উদ্যোক্তা প্রিয়া ছাটওয়ালের সঙ্গে প্রেম করছেন সঞ্জয় কাপুর।