কারেনিনা চরিত্রে নাইটলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিও তলস্তয়ের অমর সৃষ্টি ‘আনা কারেনিনা’ আবারও হলিউডে আসছে নতুন করে। এবার এই চরিত্রে রূপদান করবেন অস্কারজয়ী কেইরা নাইটলি। পরিচালক জো রাইট। এই পরিচালকের সঙ্গে এর আগে কেইরা আরও দুটি ছবিতে কাজ করেছিলেন। ছবির কাহিনিতে দেখা যাবে, বিবাহিত আনা তরুণ এক সেনাবাহিনীর সদস্যের প্রেমে পড়েছেন। স্বামী আলেক্সির সঙ্গে কারেনিনার বিবাহিত জীবন নিয়ে টানাপোড়েন তৈরি হয়। আনার স্বামীর চরিত্রে অভিনয় করবেন জুড ল। এ মাসেই যুক্তরাজ্য ও রাশিয়ায় ছবির কাজ শুরু হবে। বিবিসি।