কার্টুন প্রদর্শনী 'জানালা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশায় স্থপতি সাজিদ বিন দোজা ঘুরে ফিরেছেন দেশের আনাচকানাচে। আবিষ্কার করেছেন রসবোধ সামাজিক ও আর্থিক গণ্ডি ছাপিয়ে প্রতিটি মানুষের জীবনে এক মিতালি গড়তে পারে, যেখানে সবাই আসলে আনন্দে, হাসি-ঠাট্টায় দিনাতিপাত করতে চায়। এমনই ভাবনা নিয়ে তিনি সাজিয়েছেন নিজের ষষ্ঠ একক কার্টুন প্রদর্শনী ‘জানালা’।
গতকাল সোমবার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) প্রেসিডেন্ট স্থপতি কাজী গোলাম নাসির। বিশেষ অতিথি ছিলেন কার্টুনিস্ট আহসান হাবীব।
প্রদর্শনীটিতে ৩০টি কার্টুন প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।