কার্টুনপ্রিয় কাজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচ্চা-কাচ্চারাই কার্টুন ছবি দেখে বেশি। অন্তত এমনটাই জানি আমরা সবাই। কিন্তু ক্ষেত্রবিশেষে বড়রাও কম যান না। এই যেমন কাজল। সোজাসুজি স্বীকার করে ফেলেছেন, আজকাল টিভিতে শুধু কার্টুন ছবিই দেখেন তিনি। আর তাঁর কার্টুন দেখার সঙ্গী তাঁর শিশুকন্যা। ‘টিভি খুব কমই দেখা হয়। একা থাকার সময় কখনো টিভি চালু করলেও ২০ মিনিটের বেশি আগ্রহ ধরে রাখতে পারি না।’ বলেছেন এ বলিউড অভিনেত্রী। টিভিতে কাজ করতে তিনি কি আগ্রহী? এ বিষয়েও নিশ্চিত নন কাজল। অতীতে রিয়ালিটি শোর বিচারক ছিলেন তিনি। আবার কি সামনে রাজি হবেন? ‘দেখা যাক!’ শুধু এটুকুই বলেছেন কাজল।