কার্টুনে জ্যাকসনের সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার মতো গানের প্রতিভা নেই। তাতে কী? অভিনয় করতে তো বাধা নেই। বিনোদনজগতে আসার জন্য মুখিয়ে আছে মাইকেল জ্যাকসনের তিন সন্তান—প্রিন্স, ব্ল্যাঙ্কেট ও প্যারিস। তবে আপাতত মুখ দেখানো নয়, কার্টুন চরিত্রে কণ্ঠ দিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। শিশুদের কাছে জনপ্রিয় এক এশিয়ান কার্টুনের সম্প্রচার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের টিভিতে। আর এতেই কণ্ঠ দিচ্ছে তারা। এ থেকেই হয়তো খুলে যাবে সম্ভাবনার নতুন দরজা। এএনআই।