প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কার্তুজ ছবিটি। রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, সম্রাট, নিপুণ, ফারজানা রিক্তা, সোহান খান, তুষার খান, শিমুল খান, শিরিন বকুল, শিরিন আলম, আহসানুল হক মিনু প্রমুখ।
ছবির সবগুলো গান লিখেছেন কবির বকুল। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, কনা, কিশোর, রন্টি ও প্রতীক হাসান। ছবির পরিচালক বাপ্পারাজ জানান, ছবির গল্প পুলিশ বাহিনীর ওপর। অ্যাকশন ধাঁচের। যেখানে প্রতিশোধ, প্রেম—দুটোই দেখানো হয়েছে।