কাল আরওয়াইএমবির বনভোজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও যন্ত্রীদের সংগঠন ‘দ্য রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশ’ (আরওয়াইএমবি) কাল বুধবার এক বনভোজনের আয়োজন করেছে। মুন্সীগঞ্জের পদ্মা রিসোর্টে হবে এ বনভোজন। সংগঠনের নেতারা এবং তাঁদের পরিবারের পাশাপাশি সংগীতাঙ্গনের অনেকেই যোগ দেবেন এ বনভোজন অনুষ্ঠানে।সংগঠনের আহ্বায়ক মুহিন বলেন, ‘সংগঠনটির প্রতিষ্ঠার প্রায় পাঁচ মাস হতে চলল। আমরা যাঁরা এ সংগঠনের সঙ্গে জড়িত, তাঁদের সবাইকে বছরের প্রায় সব দিনই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই আমরা এমন একটা দিন নিয়ে ভাবছিলাম, যেদিন সবাই মিলে শুধু আনন্দ-উল্লাসে মেতে থাকব। সে জন্যই বনভোজনের আয়োজন করা। আমরা মনে করি এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সবার মধ্যে ভাব বিনিময়টা আরও বেশি হবে।নব গঠিত এ সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আসিফ আকবর।