কাল আলতাফ মাহমুদ পদক দেওয়া হবে সিরাজুল ইসলাম চৌধুরীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলতাফ মাহমুদ ও সিরাজুল ইসলাম চৌধুরী
আলতাফ মাহমুদ ও সিরাজুল ইসলাম চৌধুরী

শহীদ আলতাফ মাহমুদ পদক ২০১৬ পাচ্ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আগামীকাল মঙ্গলবার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে এই পদক দেবে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। এর আগে পদক দেওয়া হয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীকে।

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন থেকে জানানো হয়, অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এ গুণীকে একটি সম্মাননা স্মারক, উত্তরীয় ও নগদ কিছু টাকা প্রদান করা হবে। আলতাফ মাহমুদ ফাউন্ডেশন চলতি বছর ১১ বছরে পা দিল। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্যসচিব শাওন মাহমুদ বলেন, ‘আলতাফ মাহমুদ যে সত্যের পথে অবিচল থেকে মানুষের জন্য, দেশের জন্য জীবন উৎসর্গ করে শহীদের মর্যাদা অর্জন করেছেন, সিরাজুল ইসলাম চৌধুরী সেই পথের অক্লান্ত এক পথিক। তাঁর হাতে শহীদ আলতাফ মাহমুদ নামাঙ্কিত পুরস্কার অর্পণ করে গৌরব অর্জন করার সুযোগ আমরা পাচ্ছি।’