কাল আসছেন ঋতুপর্ণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর ঢাকায় আসার কথা ফেব্রুয়ারি মাসে। তখন ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। কিন্তু তার আগেই এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন তিনি। জানা গেছে, কাল বুধবার সকালে ঢাকায় আসছেন। ছবির পরিচালক নঈম ইমতিয়াজ জানান, ওই দিন সন্ধ্যায় ছবির পরিচালকের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় অংশ নেবেন ঋতুপর্ণা। এই আলোচনায় তাঁরা ছবির স্ক্রিপ্ট এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।কাল দুপুরে ভারতের একটি বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বাংলাদেশের বাজারজাতকরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ঋতুপর্ণার।