কাল উদ্বোধনী প্রদর্শনী, শুক্রবার মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞাতনামা ছবির পোস্টার
অজ্ঞাতনামা ছবির পোস্টার

আগামীকাল মঙ্গলবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীর। ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা তৌকীর আহমেদ। উদ্বোধনী প্রদর্শনী শেষে আগামী শুক্রবার ছবিটি মুক্তি দেওয়া হবে। এমনটা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেওয়া শ্রমিক ও তাঁদের পরিবারের করুণ কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘অজ্ঞাতনামা’। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী নিপুণ।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শাহেদ আলী সুজন প্রমুখ।