কাল কঙ্কনা সেনশর্মার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা বিয়ের পিড়িতে বসছেন। কাল ৩ সেপ্টেম্বর তিনি বিয়ে করবেন দীর্ঘদিনের বন্ধু রণবীর সুরিকে। বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী অর্পণা সেন ও সাংবাদিক মুকুল শর্মার মেয়ে কঙ্কনা বিয়ের ব্যাপারটি বেশ গোপনই রেখেছিলেন। খুব কাছের কিছু বন্ধুবান্ধব ও মা অর্পণা সেন ছাড়া বিয়েতে অন্য কেউ উপস্থিত থাকছেন না বলে জানা গেছে।বিয়ের আনুষ্ঠানিকতা হবে মুম্বাই শহরতলীর গোরেগাঁও এলাকায়। ‘এক যে ছিল কন্যা’, ‘পেজ থ্রি’ ও ‘অতিথি তুম কাব জাওগি’ ছবির নায়িকা কঙ্কনা সেনশর্মা এবং তাঁর হবু বর রণবীর দীর্ঘদিন ধরে একে-অপরকে চেনেন। বলিউডের বিভিন্ন পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গেছে। এ ছাড়া দুজন একই ছাদের তলায়ও থেকেছেন বছর দুয়েক।উল্লেখ্য, কাল বিয়ের দিনই কঙ্কনার হবু বর রণবীর অভিনীত ছবি ‘দ্য ফিল্ম ইমোশনাল অত্যাচার’ মুক্তি পাবে।