কাল জনসম্মুখে ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২১ জুন অমিতাভ বচ্চনের দেওয়া টুইটার বার্তায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মা হওয়ার খবরটি এসেছিল হঠাৎ। এর আগ পর্যন্ত ঐশ্বরিয়াকে বিভিন্ন অনুষ্ঠান কিংবা শুটিং স্পটে দেখা গেলেও পরে আর তাঁকে চোখে পড়েনি। চলে যান একেবারে চোখের আড়ালে। ঐশ্বরিয়া ভক্তদের জন্য সুখবর, কাল ১৪ জুলাই বৃহস্পতিবার মুম্বাইয়ে ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকছেন। এ নিয়ে আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে ঐশ্বরিয়ার চূড়ান্ত কথাবার্তাও হয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর এই প্রথম জনসম্মুখে আসছেন তিনি। তিনজন নামী ডিজাইনার ফ্রান্সের পতাকার আদলে তাঁর পোশাকের পরিকল্পনা করেছেন। তাঁর পরনের গয়নাগুলোতেও থাকবে ফরাসি ঐতিহ্য।ঐশ্বরিয়ার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন আয়োজক কর্তৃপক্ষ।১৪ জুলাই হচ্ছে ফ্রান্সের জাতীয় দিবস। দিনটি বাস্তিল দিবস হিসেবেও পরিচিত।