কাল থেকে দৃকে 'প্রগতির পঞ্চাশ' প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দৃক গ্যালারিতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘প্রগতির পঞ্চাশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনীটির আয়োজন করেছে। এতে থাকছে বাংলাদেশের দরিদ্র মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের নানা ছবি।