কাল থেকে দ্বাত্রিংশতম বার্ষিক অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে’ স্লোগান নিয়ে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বাত্রিংশতম বার্ষিক অধিবেশন এবং সম্মেলন। ছায়ানট সংস্কৃতি ভবনে ওই দিন সন্ধ্যা ছয়টায় তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন পটুয়াখালীর প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষক নির্মল কুমার দাশগুপ্ত।

গতকাল ছায়ানট সংস্কৃতি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী সভাপতি সন্জীদা খাতুন, সহসভাপতি নুরুল আনোয়ার, মিতা হক, বুলবুল ইসলাম, কোষাধ্যক্ষ মাঈনুদ্দিন নাজির, সদস্য আবুল ফারাহ প্রমুখ।