কাল থেকে নজরুল সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সম্মেলন করবে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা। আগামীকাল শুক্রবার ৩০ ও শনিবার ৩১ মে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে দেশের প্রবীণ এবং নবীন নজরুলসংগীতশিল্পীরা গান করবেন। থাকবে আবৃত্তি এবং নাচ।

গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নজরুলসংগীশিল্পী খালিদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আনাম প্রমুখ।