কাল থেকে নতুন ধারাবাহিক 'ঝামেলা আনলিমিটেড'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিটেড’। শুধু মোশাররফ করিমই নন, নাটকটিতে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা শিল্পী। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহমেদ, আ খ ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফ্ফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কল্যাণ কোরাইয়া প্রমুখ।
‘ঝামেলা আনলিমিটেড’-এর গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, একজন নিঃসন্তান পরিবারে থাকে বেশ কিছু মানুষ। তারা নানাভাবে ঝামেলা তৈরি করে। একটা শেষ হয়, আরেকটা শুরু হয়। এভাবেই এগিয়ে যায় গল্পটি।
নাটকটি প্রচারিত হবে প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে।