প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাপ্রিয় মানুষের জন্য সুখবর। কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চার দিনের যাত্রা উৎসব। আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসবে ২২টি যাত্রাদলের পালা মঞ্চস্থ হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক (সিনেমাটোগ্রাফি) চাকলাদার মোস্তফা আল মাসউদ জানান, যাত্রাদলগুলোকে নিবন্ধনের আওতায় আনতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। নিবন্ধনের আগে দলগুলোর গুণগত মান যাচাই করা হবে এখানে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল উৎসব উপলক্ষে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উৎসবের পালাগুলো যে কেউ দেখতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চস্থ হবে রাজশাহীর নিউ বাসন্তী অপেরার পালা জেলথেকেবলছি।