কাল থেকে সেরা কণ্ঠের প্রাথমিক বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১২’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু হচ্ছে কাল রোববার। এরই মধ্যে নাম নিবন্ধনের কাজ শেষ হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দেশের সাতটি বিভাগ থেকে এবার নাম নিবন্ধন করেছেন প্রায় ৬৫ হাজার ছেলেমেয়ে।এই প্রতিযোগিতার পরিচালক ইজাজ খান জানান, ২ সেপ্টেম্বর বাছাই কার্যক্রম হবে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে, ৬ সেপ্টেম্বর রাজশাহীর শিল্পকলা একাডেমীতে এবং ৮ সেপ্টেম্বর রংপুরে। অন্যান্য বিভাগের প্রাথমিক বাছাইয়ের তারিখ পরে জানানো হবে। তবে সেপ্টেম্বর মাসেই প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন আয়োজকেরা। প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে অক্টোবর মাসে। ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১২’-এর প্রধান বিচারকের দায়িত্বে আছেন সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন এবং কুমার বিশ্বজিত্।