কাল থেকে 'ঢাকা বিভাগীয় বইমেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সাত দিনের ‘ঢাকা বিভাগীয় বইমেলা’। কাল বুধবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে (৪র্থ তলা) এ মেলার উদ্বোধনী ০অনুষ্ঠান হবে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ বইমেলার উদ্বোধন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো.আক্তারুজামান এবং শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী এই বইমেলায় সরকারি-বেসরকারি ৪০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।