কাল থেকে ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর ও নাগরিক জীবনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’। কাল বৃহস্পতিবার থেকে বাংলাভিশনে নাটকটির প্রচার শুরু হচ্ছে। শহুরে ১০ জন মানুষের জীবনে মিথ্যার প্রভাব নিয়ে নাটকের গল্প এগিয়েছে। নাটকের প্রতিটি চরিত্রই আলাদা আলাদা। প্রতিটি চরিত্রের বাচন ভঙ্গি আলাদা হলেও ১০টি প্রধান চরিত্রের এক জায়গায় খুবই মিল। আর তা হলো কারণে-অকারণে মিথ্যা বলা। দেখলে মনে হবে চরিত্রগুলো যেন পণ করেছে—‘যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বৈ সত্য বলিব না।’নাটকটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। আর যৌথভাবে রচনা করেছেন মেজবাউর রহমান সুমন ও শিবু কুমার শীল। সুমন বলেন, বর্তমান সমাজব্যবস্থা যেন মিথ্যার ওপর দাঁড়িয়ে গেছে। গল্পে আনাচে-কানাচে প্রত্যেকের আলাদা জগত্ ফুটে উঠবে। সত্য নাকি মিথ্যা—এ নিয়ে বিভিন্ন ঘটনার মধ্যদিয়ে নাটকটির কাহিনি এগিয়ে যাবে।মিথ্যা তুমি দশ পিঁপড়া নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জয়া আহসান, আনিসুর রহমান মিলন, পার্থ বড়ুয়া, তানিয়া আহমেদ, নওশীন, সাবেরী আলম, তানিয়া হোসেইন, তুহিন, কল্যাণ, রিফাত চৌধুরী, এস এম মহসিন, শাহাদাত্ হোসেন প্রমুখ। নাটকটি প্রচার হবে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত আটটা ১৫ মিনিটে।