কাল থেকে 'শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ অনুষ্ঠানের দৃশ্য
‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ অনুষ্ঠানের দৃশ্য

কাল থেকে টিভি চ্যানেল এটিএন বাংলায় শুরু হচ্ছে ফ্যামিলি গেম শো ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’। বিনোদনমূলক এই ফ্যামিলি গেম শোটি নিবেদন করেছে আরএফএল প্লাস্টিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শান্তা জাহান।

ফ্যামিলি গেম শো ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ অনুষ্ঠানটি সম্পর্কে জানাতে গতকাল বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরএফএলের পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকের প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান, গেম শো পরিকল্পনাকারী তানভীর হোসেন ও পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ফ্যামিলি গেম শো ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ রিয়েলিটি শোটির প্রতিটি পর্বে অংশ নেবেন একজন বর ও কনে। নিজ নিজ পক্ষের শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে তাঁরা লড়বেন এ প্রতিযোগিতায়।
ঘণ্টাব্যাপী চার পর্বের এই অনুষ্ঠানে থাকছে বুদ্ধির খেলা, কৌশলী কাজসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। আর প্রতি পর্বেই বর ও কনের সঙ্গে বিশেষ একটি খেলায় অংশগ্রহণ করবেন একজন তারকা। প্রতি পর্বের বিজয়ী দলের জন্য থাকবে বিশেষ উপহার।
‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ পাওয়ার্ড বাই আরএফএলের পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিঙ্কইট’ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে।