কাল থেকে ‘হাওয়াই মিঠাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’। আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন হাওয়াই মিঠাইয়ের ব্যাপারটি নাটকে প্রাধান্য পেয়েছে। নাটকটির মাধ্যমে দেখানো হবে হাওয়াই মিঠাই শুধু নিছক মিষ্টান্ন নয়, এটি মানুষের ক্ষণস্থায়ী রং-বাহারি জীবনের প্রতীকও। এতে একদিকে যেমন রয়েছে হাওয়াই মিঠাই খেতে পছন্দ করা এক গ্রাম্য তরুণীর অদম্য ভালোবাসার গল্প, অন্যদিকে রয়েছে সরল বিশ্বাস নিয়ে ভণ্ড তান্ত্রিকের বাণিজ্যও। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, বন্যা মির্জা, ফজলুর রহমান বাবু, বিন্দু, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চিত্রলেখা গুহ, শবনম পারভীন, সোহেল খান প্রমুখ। নাটকটি কাল শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিট থেকে দেখানো হবে এটিএন বাংলায়।