কাল দেশে ‘রাফখাতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঈনুল আহসান সাবেরের রচনা ও ইলিয়াস কমলের পরিচালনায় নির্মিত হয়েছে একক নাটক ‘রাফখাতা’। একজন দম্পতির সংসারের নানা টানাপোড়েন নিয়ে রাফখাতা নাটকটির গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, নাজনীন চুমকী, লুত্ফর রহমান জর্জ প্রমুখ।নাটকটির গল্প সম্পর্কে পরিচালক ইলিয়াস কমল জানিয়েছেন, ‘কেমিস্ট হিসেবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করতেন মোহসিন (শহীদুজ্জামান সেলিম)। অফিসের কোনো একটা ঝামেলায় পড়ে চাকরি হারান তিনি। স্ত্রী লিপিকে (নাজনীন চুমকী) নিয়ে তাঁর সংসার। টানাপোড়েনের মাঝে জীবনযাপন। এই টানাপোড়েনে তার সবচেয়ে বড় অবলম্বন বাবার উপহার দেওয়া ডাকটিকিটের খাতা। মন খারাপ থাকলে মোহসিন ওই ডাকটিকিটের খাতা নিয়ে বসেন। ইদানীং তার ডাকটিকিটের খাতাও আর ভালো লাগে না। আর তাই মোহসিন এক খুনের পরিকল্পনা করেন। মোহসিনকে ভালোবাসেন লিপি। কিন্তু সংসারের টানাপোড়েনে ভালোবাসার কথা ভুলে যান তিনি। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে রাফখাতা নাটকটির গল্প এগোতে থাকে।’চতুষ্কোণ প্রডাকশনের ব্যানারে নির্মিত রাফখাতা নাটকটির দৈর্ঘ্য ৪০ মিনিট। রাফখাতা নাটকটি দেশ টিভিতে কাল ৬ জুলাই শুক্রবার রাত নয়টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।