প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির নাম নিয়তি। ছবিটির কাহিনি প্রেম নিয়ে। আগামীকাল শুক্রবার দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’ বললেন ছবির পরিচালক জাকির হোসেন রাজু। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জলি, রেবেকা, সুপ্রিয় দত্ত, ইশানি, মৌসুমি সাহা প্রমুখ।
ছবিটির জন্য গান লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও প্রিয় চট্টোপাধ্যায়। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, কনা, ন্যান্সি, ইমরান, লেমিস ও স্যাভি।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।