কাল নৃত্যাঞ্চলের র্যালি ও নাচের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শুক্রবার আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে নৃত্যাঞ্চল। এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা ও নৃত্যানুষ্ঠান। নৃত্যাঞ্চলের পরিচালক শিবলী মহম্মদ জানান, কাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে র্যালি বের করা হবে। পাঁচটি ট্রাকে শহরের বিভিন্ন স্থানে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমীর মুক্তমঞ্চে বিকেল পাঁচটায় হবে শিশুশিল্পীদের পরিবেশনায় নাচের অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা থেকে এই নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন বড়রা। নৃত্যভিত্তিক নাটক করে, এমন সংগঠনও অংশ নেবে এখানে। নৃত্যাঞ্চলের এই কর্মসূচিতে সহযোগিতা করছে রবি।