কাল বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার পয়লা ফাল্গুন। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। একই দিন বিকেল চারটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চেও আয়োজন করা হয়েছে উৎসবের। এরই মধ্যে উৎসবের প্রায় সবই চূড়ান্ত করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ।পরিষদ সূত্রে জানাগেছে, রোববার সকাল সাড়ে সাতটায় বকুলতলায় শুক্লা সরকারের পরিচালনায় ধ্রুপদ কলাকেন্দ্রের শাস্ত্রীয় নৃত্যের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।