কাল বাবার গান করবেন জুলিয়ান মার্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলিয়ান মার্লে—কিংবদন্তি সংগীত তারকা বব মার্লের ছেলে। গতকাল বুধবার বিকেলে এসেছেন ঢাকায়। কাল শুক্রবার সন্ধ্যায় গান করবেন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ‘জুলিয়ান মার্লে: সেলিব্রিটিং বব মার্লে, রেগে অ্যান্ড মোর’ শিরোনামের এ কনসার্টে জুলিয়ানের সঙ্গে গান গাইবে তাঁর ব্যান্ড আপরাইজিং।এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হোটেল রূপসী বাংলায় সংবাদ সম্মেলন হয়। এখানে জুলিয়ান বলেন, ‘রেগে মিউজিক সাধারণ মানুষের গান, নিপীড়িত মানুষের গান। বাংলাদেশেও এ গানের অনেক ভক্ত আছে, জানি। তাই এখানে এলাম। কনসার্টে আমার নিজের গানের পাশাপাশি বাবার গানও করব।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক ক্রেইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান, কনসার্টের স্ট্র্যাটেজিক সহযোগী বিপিএলের ক্রিকেট দল দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মুশফিকুর রহমান ও ট্রান্সকম ফুড লিমিটেডের অপারেশন লিয়াজোঁ ম্যানেজার মোমেনউদ্দীন আহমেদ। এ ছাড়া চমক হিসেবে ছিলেন মাইলসের শাফিন আহমেদ। আয়োজকেরা জানান, কনসার্টে জুলিয়ানের সঙ্গে মাইলসও গান করবে।