কাল ভোরে মহালয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহালয়া উপলক্ষে কাল সোমবার ভোরে অনুষ্ঠান হবে বনানী মাঠে। ‘পুণ্য তিথি মহালয়া’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে গুলশান-বনানী সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদ। আয়োজকদের পক্ষ থেকে মনোজ সেনগুপ্ত জানান, দেড় ঘণ্টার এই অনুষ্ঠান শুরু হবে ভোর পাঁচটায়। এখানে থাকবে চণ্ডীপাঠ, গান, নাচ, আবৃত্তিসহ নানা কিছু। উপস্থাপনা করবেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও মনোজ সেনগুপ্ত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও বৈশাখী টিভি।