প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কাল বৃহস্পতিবার রয়েছে থিয়েটারের উদ্যোগে একটি অনুষ্ঠান। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রদান করা হবে মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করবেন থিয়েটারের সভাপতি ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুনীর চৌধুরী রচিত মানুষ নাটকের পাঠাভিনয় করবেন থিয়েটারের শিল্পীরা।