প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শচীন দেববর্মণ বাংলার লোকসংগীতের দূত। তিনি লোকগানকে ভারতে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ব্যবহার করেছিলেন। লোকগানের প্রসঙ্গটি উঠে আসলে তাঁর নামটি যথেষ্ট গুরুত্বসহকারে উঠে আসবে। এ উৎসবের মাধ্যমে আমরা তাঁকে স্মরণ করতে চাই।’
‘শচীন দেববর্মণ সংগীত উৎসব’ উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলছিলেন পর্ষদের পক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পীর স্মরণে ১১ নভেম্বর ঢাকায় সংগীত উৎসবের আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।