কাল শরতের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ১৫ আশ্বিন। এখন শরৎকাল। এ উপলক্ষে কাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরতের অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায়।এদিকে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কাল শুক্রবার শরতের অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে। যন্ত্রসংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে সকাল সোয়া সাতটায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বিকেলেও থাকবে গান, নাচ আর আবৃত্তি অনুষ্ঠান।