কাল শারদোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার শারদোৎসব আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা শাখা। অনুষ্ঠান শুরু হবে সকাল ছয়টায়। স্থান রাজধানীর ধানমন্ডির ১২/এ সড়কের শতায়ু অঙ্গন। আয়োজনে অংশ নেবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। দুই পর্বের এই আয়োজনের প্রথমটি শুরু হবে কাল সকাল সোয়া সাতটায়। এই পর্ব সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।