কাল শুরু জাহিদের টো টো কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে জাহিদ হাসান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘টো টো কোম্পানি’।সিরাজগঞ্জে নিজের বাড়িতে এবং শহরের বিভিন্ন এলাকায় জাহিদ হাসান তৈরি করছেন তাঁর নতুন ধারাবাহিক টো টো কোম্পানি।টো টো কোম্পানি ধারাবাহিকে দেখা যাবে, শহরের বিশিষ্ট ব্যবসায়ী তমিজউদ্দিন বেপারীর দোকান থেকে ৫ লক্ষ টাকা হারিয়ে যায়। টাকা হারিয়ে যাওয়ার পর থেকেই শহরের অধিকাংশ মানুষই এ বিষয়টি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সাংবাদিক, কমিশনার, পুলিশ, পাগল থেকে শুরু করে আরও অনেকেই ব্যস্ত হয়ে পড়েন টাকা খোঁজার জন্য। কিন্তু টাকা পাওয়া যায় না। মীর সাব্বির পেশায় একজন শিক্ষক। তমিজউদ্দিন বেপারীর মেয়েকে পড়ান। জাহিদ হাসান স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক। ইউএনও আজিজুল হাকিমের শ্যালিকার প্রেমে পড়েন তিনি। এক সময় নিজেকে ইউএনও’র আত্মীয় পরিচয় দেন। বেকার যুবক সিদ্দিক কুচক্রী হিসেবেই পরিচিত। বেপারীর বন্ধুর মেয়েকে বিয়ে করতে চান, কিন্তু বেপারীর টাকা শহরে ঘটতে থাকে নানান ঘটনা। এভাবেই এগিয়েছে নাটকের কাহিনি।নাটকের নাম প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘নিজের মূল কাজ ফেলে যারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কিংবা অপ্রয়োজনীয় কাজের পেছনে ছোটেন, তাঁদের নিয়েই আমার এ নাটকের গল্প। তাই নাম দিয়েছি টো টো কোম্পানি।’জাহিদ হাসান এর আগে তাঁর হাতের রেখা কথা বলে ধারাবাহিকের কাজ করেছিলেন এই সিরাজগঞ্জ শহরেই; বললেন, ‘সিরাজগঞ্জ আমার নিজের শহর। এখানে সবাই আমাকে চেনেন, জানেন। আর তেমনিভাবে সহযোগিতা করেন। তাই যখন নিজে কোনো ধারাবাহিক, টেলিছবি কিংবা এক ঘণ্টার নাটক পরিচালনা করি, ছুটে আসি সিরাজগঞ্জে।’টো টো কোম্পানি নাটকটি লিখেছেন আশরাফুল চঞ্চল। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, সিদ্দিকুর রহমান, মীম, ছন্দা, অহনা, টয়া, দিহান প্রমুখ। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার বার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে টো টো কোম্পানি নাটকটি।