প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শুরু হচ্ছে তিন দিনের জাতীয় গণসংগীত উৎসব। এ উৎসবের স্লোগান হলো ‘মনুষ্যরূপী অসুর বিনাশে হও আগুয়ান’। গণসংগীত সমন্বয় পরিষদের উদ্যোগে কাল শুক্রবার বিকেল চারটায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। উৎসবে প্রায় ৭০০ জন শিল্পী গান গাইবেন। ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ২৯টি গণসংগীত দল এ উৎসবে অংশ নেবে। এ ছাড়া উৎসবস্থলে বিভিন্ন স্টলে বিভিন্ন গানের অ্যালবাম, পোস্টার প্রভৃতি রাখা হবে।