কাল শেষ হচ্ছে ডাইরেক্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনের প্রচার চলতি ধারাবাহিক ‘ডাইরেক্টার’-এর কাল শেষ হচ্ছে। পরিচালক সূত্রে জানা গেছে, কালকের পর্বে পাগল খয়বরশাহরূপী শামীম জামানের পাগলামি সারানোর উদ্দেশে জিনের বাদশাও ব্যর্থ হন। এরপর ভণ্ডবাবা তাঁকে নিয়ে একটি পালাগানের আসর বসিয়ে পাগলামি ভালো করার চেষ্টা করেন। কিন্তু তালের পাগল খয়বরশাহ অর্ধপাগল এ টি এম শামসুজ্জামানকে পুরোপুরি পাগল হওয়ার থেরাপি দিতে থাকবে। এরকম পরিস্থিতির মধ্য দিয়েই শেষ হয়ে যাবে দর্শকপ্রিয় ধারাবাহিক ডাইরেক্টার। শিমুল সরকার বলেন, ‘নাটকটির প্রতি দর্শকদের আকর্ষণ থাকতেই যদি সমাপ্তি ঘটানো যায় তবে চাহিদা আরও বেড়ে যায়। অযথা কাহিনি টেনে লম্বা করে দর্শকদের বিরক্ত করার কোনো ইচ্ছে নেই।’ বর্তমানে পরিচালক শিমুল সরকার নতুন দুটি ধারাবাহিক ও ঈদের নাটকের কাজ করছেন।ডাইরেক্টার নাটকের অভিনয়শিল্পীরা হলেন—এ টি এম শামসুজ্জামান, ফজলুর রহমান বাবু, শারমিন জোহা শশী, আ খ ম হাসান, কচি খন্দকার, শামীম জামান, ডা. এজাজ, শবনম পারভীন, শামীমা নাজনীন প্রমুখ।