কাল সকালে শারদোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখা কাল শুক্রবার আয়োজন করেছে ‘শারদোৎসব ১৪১৯’। ধানমন্ডির শতায়ু অঙ্গনে (রাসেল স্কয়ারের বিপরীতে) অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায়। অনুষ্ঠানটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর নাচ দিয়ে। এতে অংশ নেবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার সদস্যরা। বিজ্ঞপ্তি।