কাল সেলিম আল দীন স্মরণোত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীতে কাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণ-২০১১’ শুরু হচ্ছে। তিন দিনব্যাপী উত্সবের প্রথম দিন থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনে স্মরণ শোভাযাত্রা এবং সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন।বিকেল পাঁচটায় উত্সবের উদ্ভোধন করবেন অধ্যাপক মুস্তফা নূর-উল ইসলাম। তারপরই সেলিম আল দীনের কথা ও সুরে ফাহমিদা নবীর ‘আকাশ ও সমুদ্র অপার...’ সিডির মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী এবং ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। অ্যালবামটির মোড়ক উন্মোচনের পরই সেলিম আল দীনকে উত্সর্গ করে স্বপ্নদলের সংগীত-কোরিওগ্রাফিতে ‘পুণ্যশ্লোক হে সেলিম আল দীন’ পরিবেশনা করা হবে। এ ছাড়া থাকবে ঢাকা থিয়েটারে নাটক ‘ধাবমান’, প্যান্টোমাইন মুভমেন্ট (চট্টগ্রাম) পরিবেশনায় নাটক ‘প্রাচ্য’। পরদিন শনিবার থাকবে সেলিম আল দীনের নাটকে সংলাপ ও সংগীতের দ্বৈতাদ্বৈতবাদিতা নিয়ে সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া সেলিম আল দীনের মুক্তিযুদ্ধর স্মৃতিকথা অবলম্বনে স্বপ্নদলের পরিবেশনায় নাটক ‘ফেস্টুনে লেখা স্মৃতি’। থাকছে স্বপ্নদলে ‘হরগজ’ এবং দ্যাশ বাংলা থিয়েটারের ‘জুলান’ নাটকটিও।উত্সবের শেষ দিন কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিবেশনায় সেলিম আল দীনের দিনলিপি থেকে পাঠ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের কেরামতমঙ্গল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী স্টুডিও হলের পরিবেশনায় ‘পুত্র’।সেলিম আল দীন স্মরণ-২০১১ অনুষ্ঠানমালার আয়োজন যৌথভাবে করেছে বাংলাদেশ শিল্পকলা একডেমী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার।