কাল ‘টেলিভিশন’ দিয়ে শেষ হচ্ছে পুসান উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার পুসানে কাল শনিবার শেষ হচ্ছে ‘পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এশিয়ার অন্যতম সেরা এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি টেলিভিশন। তার আগে রেড কার্পেটে হাঁটবেন ছবির অভিনয়শিল্পী তিশা। এরই মধ্যে উৎসবে যোগ দিতে গেছেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও আরেক অভিনয়শিল্পী কাজী শাহীর হুদা।উৎসব শুরু হয়েছে ৪ অক্টোবর। এবার বিভিন্ন বিভাগে ৭৫টি দেশের ৩০৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসবের উদ্বোধনী ছবি ছিল হংকংয়ের কোল্ড ওয়ার। টেলিভিশন ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, কাজী শাহীর হুদা, শামীম শাহেদ, মুকিত মজুমদার প্রমুখ। একই উৎসবে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে প্রতিযোগিতা করছে বাংলাদেশের আবু শাহেদের স্বল্পদৈর্ঘ্য ছবি দ্য কনটেইনার।