কাল ‘প্রতিদিনের সূর্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কাল শনিবার এনটিভিতে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান প্রতিদিনের সূর্য। উপনিবেশিক ভারতবর্ষ ও বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বলবেন এবং তাঁর কবিতার আবৃত্তি করবেন বদরুদ্দীন উমর। লাতিন আমেরিকা এবং বর্হিবিশ্বে রবীন্দ্রনাথ কীভাবে আছেন—এ সম্পর্কে বলবেন রাজু আলাউদ্দিন। আর রবীন্দ্রনাথের ভাঙ্গা গান এবং পাশ্চাত্য থেকে সংগ্রহ করা ভাব ও সুর নিয়ে রচিত গান নিয়ে বলবেন অধ্যাপক ড. খালেকুজ্জামান ইলিয়াস। এটি পরিচালনা করেছেন আলফ্রেড খোকন। উপস্থাপনা করছেন লোপা মমতাজ।